Tuesday, 1 September 2020

সীমান্তে আবারও মুখোমুখি চীন ও ভারত,আকাশে উড়তেছে যুদ্ধবিমান বিস্তারিত....

 সীমান্তে আবারও মুখোমুখি চীন ও ভারত,আকাশে উড়তেছে যুদ্ধবিমান বিস্তারিত....|




কিছুদিন শান্ত থাকার পর আবার উত্তপ্ত হতে শুরু করেছে ভারত এবং চীনের সম্পর্ক। ভারত এবং চীন আবার তাদের সীমান্তবর্তী এলাকা তে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও ট্যাং জমা করা শুরু করেছে। এর আগে ভারত এবং চীনের মধ্যে তাদের দুই দেশের সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অনেকবার মুখোমুখি হয়েছে। এবং তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে এতে করে দুই দেশের অনেক পরিমাণে সৈনিক মৃত্যুবরণ করেছে।

 দু'দেশের আলোচনায় চাপা উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও সেই উত্তেজনা আবার নতুন করে বাড়তে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে চীন আবার তাদের সীমান্তবর্তী এলাকা তে সৈন্য এবং যুদ্ধের সরঞ্জাম বাড়াতে শুরু করেছে এবং তালা ইতোমধ্যে যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। এদিকে ভারত তাদের সীমান্তবর্তী এলাকা তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী এবং অস্ত্রশস্ত্র বাড়াতে শুরু করেছে ফলে আবার নতুন করে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বাড়তে শুরু করেছে। 

গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে ভারত এবং চীন দুই দেশই তাদের সীমান্তবর্তী এলাকা তে যুদ্ধবিমান উড়াচ্ছে। তবে এর মধ্যেও চীন এবং ভারত তাদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এর আগে অনেক আলোচনা হয়েছে কিন্তু সেখানে কিছু ক্ষেত্রে সফলতা এবং অনেক ক্ষেত্রেই আলোচনার কোনো সুফল পাওয়া যায়নি।

Thursday, 27 August 2020

সুশান্তের মৃত্যু নিয়ে রিয়া নতুন জবানবন্দি (বিস্তারিত)

সুশান্তের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ছিল সবচেয়ে নিকটে, সেই রিয়া চক্রবর্তীর কাছ থেকে সত্য ঘটনা জানার জন্য উৎসুক সারাদেশ |

এই রিয়া এবার মুখ খুললেন সংবাদমাধ্যমে, তাকে ঘিরে  জমতে থাকা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন তিনি |রিয়া চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানিয়েছেন মহেশ ভাটের সঙ্গে সুশান্ত আর তার সম্পর্ক নিয়ে কোন মেসেজ বিনিময় করেন নি তিনি | সুশান্তকে ছাড়ার বিষয়ে মহেশ ভাট তাকে মদত দিয়েছিলেন এমনও না, রিয়া এই সাক্ষাৎকারে বলেন আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন| আমি সুশান্ত কে ছেড়ে চলে আসার পরেও ও আমার দিকে ফিরে দেখল না, কোন অবধি করল না আমি খুব কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম আমি সুস্থ নই বলে সুশান্ত আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না | এত খারাপ লেগেছিল সেই বিষয়টা যে মহেশ ভাটকে ফোন করি |

রিয়া আরো বলেন মহেশ ভাট কে নিয়ে যে আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এবং যে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে সেগুলো খুবই দুঃখজনক |রিয়া বলেন সুশান্তের মৃত্যুতে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি এবং আমি অনেক মর্মাহত এই কষ্ট আমি কখনো ভুলতে পারবো না কিন্তু আমাকে নিয়ে যে নেগেটিভ মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলো খুবই অবান্তর|